প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল পর্যন্ত ২০১৩ সালে টেস্টে সবচেয়ে বেশি রান তাঁর। অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটাও ভাগাভাগি করছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে। কাল পর্যন্ত চারটি করে সেঞ্চুরি দুজনের। ফর্মের তুঙ্গে থাকা ক্লার্ক আরেকটি তালিকাতেও সবার ওপরে আছেন। তালিকাটা বোল্ড আউট হওয়ার। কাল এমসিজিতে অ্যান্ডারসনের বলে বোল্ড। এ নিয়ে এ বছর মোট ১০ বার বোল্ড হলেন ক্লার্ক, টেস্টে এক বছরে সবচেয়ে বেশি বোল্ড হওয়ার রেকর্ড। তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্টও এই রেকর্ডে সঙ্গী ক্লার্কের (১৯৯৪)। টেস্টে সবচেয়ে বেশি ৫৫ বার বোল্ড হয়েছেন ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়।