বোল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলবোর্নে দুই ইনিংসেই বোল্ড হয়েছেন রাহুল দ্রাবিড়। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার দুই ইনিংসেই বোল্ড হলেন ‘দ্য ওয়াল’। এই টেস্টে দুবারসহ মোট ৫১ বার বোল্ড হয়েছেন দ্রাবিড়। সবচেয়ে বেশি ৫৩ বার বোল্ড হয়েছেন অ্যালান বোর্ডার (দুই ইনিংসেই বোল্ড মাত্র একবার)। এই দুজনই শুধু বোল্ড হওয়ার ফিফটি করেছেন টেস্টে। ম্যাচের দুই ইনিংসেই সবচেয়ে বেশি আটবার বোল্ড হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক জন রিড। এর পরই আছেন অস্ট্রেলিয়ার ভিক্টর ট্রাম্পার ও দক্ষিণ আফ্রিকার টিপ স্নুক। তাঁরা দুবার বোল্ড হয়েছেন ৭ ম্যাচে।