বোল্ড ও এলবিডব্লু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুধাবি টেস্টে বোলাররা পণ করেছেন, ফিল্ডারদের সাহায্য নেবেন না! প্রথম দুই ইনিংসে পাকিস্তান ও ইংল্যান্ডের ১৬ জন ব্যাটসম্যান হয় বোল্ড, না হয় এলবিডব্লু হয়েছেন। ফিল্ডারদের সাহায্য ছাড়া টেস্টে প্রথম দুই ইনিংসে সবচেয়ে বেশি ব্যাটসম্যান আউট হওয়ার রেকর্ড এটি। তবে টেস্ট ক্রিকেটে এমন হয়েছে আরও একবার। ১৯৪৭-৪৮ মৌসুমে অস্ট্রেলিয়া-ভারত অ্যাডিলেড টেস্টও দেখেছিল এ ঘটনা। তবে আবুধাবি টেস্ট এগিয়ে যাচ্ছে আরও বড় রেকর্ডের দিকে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে দুটি বোল্ড ও দুটি এলবিডব্লু। সংখ্যাটা ২০ হয়ে গেছে, আর মাত্র ৭ জন এভাবে আউট হলেই হয়। ভেঙে যাবে গত বছর গায়ানার প্রভিডেন্সে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ২৬ জনের বোল্ড-এলবিডব্লু হওয়ার রেকর্ডটি।