বোল্ড বোল্ড বোল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বহু আলোচিত পেসার বরুণ অ্যারনের অভিষেক হলো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। চোখ ধাঁধানো কিছু করতে না পারলেও ঠিকই নজর কেড়েছেন ঝাড়খন্ডের পেসার। দুই ওয়ানডেতে চারটি উইকেট পেয়েছেন, চারটিই বোল্ড! প্রথম চার উইকেটই বোল্ড ছিল সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কার্ল হুপারেরও। অ্যারনের এখনো সুযোগ আছে হুপারকে ছাড়িয়ে যাওয়ার। টেস্টে সবচেয়ে বেশি বোল্ড করে শুরুর রেকর্ডটি খান মোহাম্মদের। সাবেক পাকিস্তান পেসারের প্রথম ৭টি উইকেটই ছিল বোল্ড! সাবেক ইংলিশ বাঁহাতি পেসার ফ্রাঙ্ক ফস্টারের প্রথম ৬ উইকেট ছিল বোল্ড। চারটি করে বোল্ড দিয়ে শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার জন লায়নস, ইংল্যান্ডের স্যার গাবি অ্যালেন, রিচার্ড ইলিংওয়ার্থ, স্যামি উডস ও সাইমন জোনসের।