বোয়াসের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগ কতটা কঠিন, তা প্রথম দিনেই টের পেয়েছেন চেলসির নতুন কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস। স্টোক সিটির সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে শুরু হয়েছে তাঁর প্রিমিয়ার লিগ অভিষেক। তবে ভিলাস-বোয়াসের কথাটা ভিন্ন। তাঁকে এমনিতেই যে হোসে মরিনহোর সঙ্গে তুলনা করে নতুন ‘স্পেশাল ওয়ান’ বলা হয় না, ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বুঝিয়ে দিয়েছেন সেটাই। প্রতিপক্ষের গা-জোয়ারি খেলার সমালোচনা করে ভিলাস-বোয়াস বলেছেন, ‘বক্সের মধ্যে এত ধরাধরি আর ধাক্কা দেওয়ার ঘটনা আমি বিশ্বের কোথাও দেখিনি। এটা নিয়ে আমি রেফারির মনোযোগ আকর্ষণ করতে চাই।’ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে বক্সের মধ্যে ফেলে দেওয়ার অজুহাতে পেনাল্টি দাবি করেছিল চেলসি। সেটি না পাওয়াতেও ক্ষুব্ধ এভিবি। এএফপি।