ব্যক্তিগত অবদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১৫টি ছক্কা মেরে বিশ্ব রেকর্ডের পাশাপাশি আরেকটি রেকর্ডও করেছেন শেন ওয়াটসন। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার মোট রানের ৭৯.৭৪ শতাংশ করে ভেঙেছেন ডেসমন্ড হেইন্সের ২৬ বছরের পুরোনো রেকর্ড। ১৯৮৫ সালে পোর্ট অব স্পেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১১৭ রানের মধ্যে ৮৫ রানই করেছিলেন হেইন্স (৭২.৬৫ শতাংশ)। ১৯৯২ বিশ্বকাপে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৬ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। পাকিস্তানের ১৬৭ রানের মধ্যে ১১৯ রানই ছিল রমিজ রাজার। যা ছিল মোট রানের ৭১.২৬ শতাংশ। এরপর আছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, ২০০৫ সালে ইডেন গার্ডেনে ভারতে বিপক্ষে দলের ১৮৯ রানের মধ্যে ১৩৪ রানই (৭০.৯০) ছিল প্রোটিয়া অধিনায়কের। এ ছাড়া ১৯৮৪ সালে ভিভ রিচার্ডস ইংল্যান্ডের বিপক্ষে ২৭২ রানের মধ্যে ১৮৯ (৬৯.৪৯) এবং গর্ডন গ্রিনিজ ১৯৮৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯২ রানের মধ্যে ১৩৩ (৬৯.২৭) রান করেছিলেন।