প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্তেন ও ডেভিড ভিয়া ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের আলাদা করে রেখেছেন অন্য আর সবার চেয়ে। এই তিন স্ট্রাইকারেরই সর্বোচ্চ গোলদাতা হয়ে নিজ দেশকে এনে দিয়েছেন ইউরোপসেরা হওয়ার গৌরব। ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই তিন খেলোয়াড়ই ব্যতিক্রম, যাঁদের ব্যক্তিগত সাফল্যের সঙ্গে মিলে-মিশে একাকার হয়েছে দলগত সাফল্য। ১৯৮৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন প্লাতিনি। সেবার চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। পরেরবার ১৯৮৮ সালে মার্কো ফন বাস্তেন সর্বোচ্চ গোলদাতা হয়ে হল্যান্ডকে এনে দেন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা। এরপর দীর্ঘদিনের এক খরা। বাস্তেন সর্বোচ্চ গোলদাতা হওয়ার ঠিক ২০ বছর পর ২০০৮ সালে ডেভিড ভিয়া প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়ে স্পেনকে এনে দেন দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরা হওয়ার গৌরব। সূত্র: ওয়েবসাইট