ব্যঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের মাটির বিশ্বকাপে ৭ গোলের লজ্জা, চিরপ্রতিদ্বন্দ্বীদের খোঁচানোর এমন সুযোগ ছাড়বে কেন আর্জেন্টাইনরা! হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গ্যালারিভরা আকাশি-নীল দর্শক গলা ফাটালেন ‘সিয়েতে’, সিয়েতে’ উচ্চারণে। ভাষা না জানলেও অর্থ না বোঝার কারণ নেই, গান গাওয়ার পাশাপাশি সাত আঙুল উঁচিয়ে সবাই বুঝিয়ে দিচ্ছেন সিয়েতে মানে সাত! ১৯৯০ বিশ্বকাপে ক্লদিও ক্যানিজিয়ার গোলে ব্রাজিলকে হারানোর পর থেকে ব্রাজিলিয়ানরা কীভাবে কাঁদছে, সেটা নিয়ে বাঁধা হয়েছে গান। ব্রাজিলকে ব্যঙ্গ করা নানা ব্যানার, প্ল্যাকার্ড তো ছিলই। মেইল অনলাইন।