ব্যতিক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্টো পথে হাঁটছে উত্তর আয়ারল্যান্ড। যুক্তরাজ্যের অন্য সব দলের ফুটবলাররা যেখানে ফিফার চোখরাঙানি উপেক্ষা করেও পপি ফুলের প্রতীক জার্সিতে নিয়ে মাঠে নামছেন, উত্তর আইরিশরা হাঁটছে ‘নিরাপদ’ পথে। শুক্রবার আজারবাইজানের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তারা নামবে বাহুতে পপি ফুলের প্রতীক ছাড়াই। এমনিতে প্রতিবছর ১১ নভেম্বর ‘আর্মিস্টিস ডে’ উপলক্ষে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ করতে কালো বাহুবন্ধনীর ওপর পপি ফুলের প্রতীক পরেন যুক্তরাজ্যের মানুষ। ফিফার অবশ্য ‘রাজনৈতিক’ এসব প্রতীকের ব্যাপারে কিছু নিয়মকানুন আছে, পপি প্রতীক পরায় নিষেধাজ্ঞাও পেতে হতে পারে। তবে শুক্রবার ওয়েম্বলিতে ইংল্যান্ড ও স্কটল্যান্ড নিজেদের ম্যাচে নামবে জার্সিতে পপি ফুলের প্রতীক নিয়ে। কিন্তু উত্তর আয়ারল্যান্ড তা করছে না। কেন? ফিফাকে বলেও যে অনুমতি পাওয়া যায়নি। এএফপি।