প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারাপোভা কি পারবেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখতে? নাকি আরেকবার শিরোপা তুলে দেবেন সেরেনা উইলিয়ামসের হাতে। শারাপোভা জিতলে জাস্টিন হেনিনের পর প্রথম নারী হিসেবে জিতবেন টানা ফ্রেঞ্চ ওপেন। সেরেনা জিতলে গড়বেন ইতিহাস। গড়বেন দীর্ঘ অপেক্ষার পর ফ্রেঞ্চ ওপেন জয়ের নতুন রেকর্ড। ২০০২ সালে সেরেনার প্রথম রোলাঁ গাঁরোয় জয়ের পর কেটে গেছে ১১ বছর। এর আগে দুটি শিরোপার মাঝে সর্বোচ্চ ৫ বছর ব্যবধান ছিল চারজনের—অ্যান হেইডন-জোন্স, মার্গারেট কোর্ট, স্টেফি গ্রাফ ও আরাঞ্চা সানচেজ ভিকারিও।