ব্যবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৪ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগ জিতেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ ফুটবল ইতিহাসে দুই শিরোপার মাঝে চতুর্থ দীর্ঘতম সময়ের ব্যবধান এটি। রোমান আব্রামোভিচ কিনে নেওয়ার পর ২০০৫ সালে ঠিক ৫০ বছর পর লিগ চ্যাম্পিয়ন হওয়া চেলসি আছে তৃতীয় স্থানে। দুইয়ে আছে অ্যাস্টন ভিলা, ১৯৮১ সালে ৭১ বছর পর লিগ শিরোপাটা ঘরে তুলেছিল ভিলা। এবার প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়া ব্ল্যাকবার্ন রোভার্সের দখলেই দীর্ঘতম বিরতিতে লিগ জয়ের রেকর্ড। ১৯৯৫ সালে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার আগে পাকা ৮১ বছর অপেক্ষা করতে হয়েছে ১৯১২ ও ১৯১৪ সালে দুবার চ্যাম্পিয়ন হওয়া রোভার্সকে। তবে নিউক্যাসল কিংবা ওয়েস্ট ব্রমউইচ যদি ভবিষ্যতে চ্যাম্পিয়ন হতে পারে রেকর্ডটা হয়ে যাবে এই দুই ক্লাবের। নিউক্যাসল ১৯২৭ সালে ও ওয়েস্টব্রম ১৯২০ সালে সর্বশেষ লিগ জিতেছে।