ব্যবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহিতির জালে ‘মাত্র’ ১০ গোল! স্পেনের ভক্তরা হয়তো আশা করেছিল ৮০ বছরের পুরোনো বৃহত্তম স্প্যানিশ জয়ের রেকর্ডটা এবার ভেঙেই যাবে। হলো না সেটা, তবে যা হয়েছে সেটাই-বা কম কী? রেকর্ড বইয়ের একগাদা পাতায় তো পরিবর্তন এনেছে এই ম্যাচটাই। পরশু স্পেনের ১০-০ জয়টা কন-ফেডারেশনস কাপ তো বটেই, ফিফা আয়োজিত কোনো বৈশ্বিক টুর্নামেন্টেরই সবচেয়ে বড় জয়। স্প্যানিশরা পেছনে ফেলেছে বিশ্বকাপে গড়া হাঙ্গেরি ও যুগোস্লাভিয়ার রেকর্ড। ১৯৫৪ বিশ্বকাপে হাঙ্গেরি ৯-০ গোলে হারিয়েছিল দক্ষিণ কোরিয়াকে। ২০ বছর পর একই ব্যবধানে জায়ারকে হারায় যুগোস্লাভিয়া। ১৯৮২ সালে হাঙ্গেরি ১০-১ গোলে জেতে এল সালভাদরের বিপক্ষে। বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল দেখেছে ওই ম্যাচটাই।