ব্যবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ৫৫৬, দ্বিতীয় ইনিংসে ১৬৭। মিরপুর টেস্টে বাংলাদেশের দুই ইনিংসে রানের ব্যবধান ৩৮৯। বাংলাদেশের রেকর্ড এটা। বিশ্ব রেকর্ডটি পাকিস্তানের। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে পাকিস্তানের দুই ইনিংসের রানের পার্থক্য ছিল ৫৫১। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট দলটি ঘুরে দাঁড়িয়েছিল দ্বিতীয় ইনিংসেই। ৮ উইকেটে ৬৫৭ রান তুলে ইনিংসও ঘোষণা করেছিল পাকিস্তান। হানিফ মোহাম্মদ খেলেছিলেন ৩৩৭ রানের মহাকাব্যিক ইনিংস। ড্র হয়েছিল ম্যাচটি। ১৯৯১ সালে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের দুই ইনিংসের পার্থক্য ছিল ৪৯৭ রানের (১৭৪ ও ৬৭১/৪)। তিনে ২০০১ সালের ঐতিহাসিক কলকাতা টেস্টে ভারতের দুই ইনিংস (১৭১ ও ৬৫৭/৭ ডি.)। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফলোঅন করেও জেতা ম্যাচটিতে ভারতের দুই ইনিংসের পার্থক্য ছিল ৪৮৬ রানের।