হারারেতে এক বিন্দুতে মিলল জিম্বাবুয়ের জয় ও পাকিস্তানের হার। ২৪ রানের জয়, জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে কম ব্যবধানে জয়। ২৪ রানের হার, পাকিস্তানের টেস্ট ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে কম ব্যবধানে হার। জিম্বাবুয়ের কম ব্যবধানে জয়ের আগের রেকর্ডটা ছিল ৬১ রানের। ১৯৯৮ সালে হারারেতেই ভারতের বিপক্ষে এই ব্যবধানে জিতেছিল জিম্বাবুইয়ানরা। পাকিস্তান এর আগে ১৯৭১ সালে হেডিংলিতে ২৫ রানে হেরেছিল ইংল্যান্ডের কাছে। টেস্টে রানের হিসেবে সবচেয়ে কম ১ রানে নিষ্পত্তি হয়েছে মাত্র একটি ম্যাচ। ১৯৯৩ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ১ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ।