প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডানকে লজ্জায় ডুবিয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিল শেখ জামাল। কাল মিরপুরে ২৩৯ রানে জিতে লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের মাটিতে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে ধানমন্ডির ক্লাবটি। লিস্ট ‘এ’ ম্যাচে এর চেয়ে বেশি ব্যবধানে নিষ্পত্তি হওয়া ম্যাচ আছে মাত্র ৩২টি, যার চারটিতে আবার দুই দলের ব্যবধানটা ছিল ৩০০ রানের বেশি। ১৯৯০ সালের ২৭ জুন ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার ব্যাংক ট্রফিতে সমারসেট (৪১৩/৪) ডেভনকে (৬৭) হারিয়েছিল ৩৪৬ রানে। ওয়ানডের রেকর্ডটা ২৯০ রানের (নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড, অ্যাবারডিন, ২০০৮)।