ব্যবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে ক্যারিবীয় বোলাররা খেলেন বেদম পিটুনি। কুইন্সটাউনে নিউজিল্যান্ড ২১ ওভারেই তুলে ফেলল ২৮৩। এরপর নির্লিপ্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ যেতে পারল ১২৪ পর্যন্ত। ১৫৯ রানের হার, ওয়ানডেতে এই প্রথম নিউজিল্যান্ডের কাছে ১৫০ বা তাঁর বেশি ব্যবধানে হারল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওয়ানডেতে এই নিয়ে ছয়বার দেড় শ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ। এই ছয় ম্যাচের সব কটাই আবার গত ১০ বছরে খেলেছে দলটি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দেড় শতাধিক রানে হারে ২০০৪ সালে কেপটাউনে। দক্ষিণ আফ্রিকার ২৬৩ রানের জবাবে ৫৪ রানেই অলআউট হয়েছিল ব্রায়ান লারার দল। ২০৯ রানের হার, ওয়ানডেতে এটাই ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় হার।