ব্যবধান কমাল বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইটা পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা বিজেএমসি আর তলানিতে থাকা রহমতগঞ্জের মধ্যে। অসম শক্তির লড়াইয়ে যা হওয়া স্বাভাবিক, ঠিক তেমনটা হলো না। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রহমতগঞ্জকে হেসে-খেলে নয়, বরং আজ সন্ধ্যায় ১-০ গোলে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে বিজেএমসিকে।জয়ের পরও অবশ্য বাংলাদেশে প্রিমিয়ার লিগ ফুটবলের পয়েন্ট তালিকায় আগের মতো তিন নম্বরেই আছে দলটি। তবে কমেছে তালিকায় ওপরের দিকে থাকা আবাহনী ও মুক্তিযোদ্ধার সঙ্গে দলটির ব্যবধান।বিজেএমসির আগের পয়েন্ট ছিল ১৩, আর এখন ১৬। বিজেএমসির সমান ৯ ম্যাচ খেলে আবাহনীর অর্জন ২৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধার ৯ ম্যাচে অর্জন ২০ পয়েন্ট। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১১ দলের তালিকার তলানিতে অবস্থান রহমতগঞ্জের।খেলার ১৫ মিনিটে ব্যাকভলি করতে গিয়ে হাতে ভাঙেন বিজেএমসির অধিনায়ক অমিত খান। অ্যাম্বুলেন্সে করে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ম্যাচের প্রথমার্ধটা গোলশূন্যই থাকে।খেলার ৫৯ মিনিটে বিজেএমসিকে এগিয়ে দেন অমিতের বদলি হিসেবে মাঠে নামা জিন ইকাঙ্গা। এরপর অবশ্য গোলের দেখা পায়নি দুই দলের কেউই।খেলার একেবারে শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় বিজেএমসি। প্রতিপক্ষের মিলন পাইককে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠানো হয় বিজেএমসির ডিফেন্ডার সাইফুল ইসলামকে। তবে ঘটনাটি একেবারে শেষ মহূর্তে হওয়ায় খেলায় তা প্রভাব পড়েনি।