ব্যবধান কমেছে পরাজয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিক ফুটবলের বাছাইপর্বের প্রথম ম্যাচেই হারল বাংলাদেশ মহিলা দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে কাল ভারত ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের। হ্যাটট্রিক করেছেন বালা দেবী।গত ডিসেম্বরে কক্সবাজারে প্রথম সাফ মহিলা ফুটবলের গ্রুপ পর্বে এই ভারতের কাছে ৬ গোলে হেরেছিল বাংলাদেশ। কাল অবশ্য ব্যবধান কমেছে। প্রথমার্ধ ছিল গোলশূন্য। গোলকিপার সাবিনার ভুলে প্রথম গোলটি হজম করতে হয় বাংলাদেশকে। ৫২ মিনিটে সাবিনা বক্স ছেড়ে অনেকখানি এগিয়ে এলে গোল করতে ভুল করেননি বালা দেবী (১-০)। ৭৬ মিনিটে কর্নার থেকে আসে দ্বিতীয় গোল। খেলার শেষ মুহূর্তে হেড থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন মণিপুরের এই স্ট্রাইকার। কক্সবাজারেও বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক ছিল বালা দেবীর। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান।