ব্যবধান বাড়ল ক্যালিস-সাকিবের
পিছিয়ে ছিলেন মাত্র ৩ পয়েন্টে। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট সাকিব আল হাসানের জন্য ছিল জ্যাক ক্যালিসকে টপকে যাওয়ার সুযোগ। বাজে পারফরম্যান্সে উল্টো ব্যবধান বাড়ল আরও ৩২ পয়েন্ট। ৩৭৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেই ক্যালিস। ৩৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে সাকিব। হারারেতে ৫ ও ৪ রান করে, উইকেটশুন্য থেকেছেন সাকিব। দুই ইনিংসেই দুঅঙ্ক ছুঁতে পারেননি ক্যারিয়ারে এর আগে একবারই, ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। তবে ওই ম্যাচে উইকেট পেয়েছিলেন ৫টি। হারারে টেস্টকে তাই বলা যায় সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বাজে টেস্ট।হারারে টেস্টের নায়ক যিনি, আইসিসি র্যাঙ্কিং সবচেয়ে বড় সুখবর দিয়েছে তাঁকেই। ৪১ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা ২৯ নম্বরে উঠে এসেছেন ব্রেন্ডন টেলর। সিরিজের দুই দল মিলিয়েই জিম্বাবুয়ে অধিনায়ক এখন সবার ওপরে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এগিয়েছেন কেবল মোহাম্মদ আশরাফুল ও জহুরুল ইসলাম। চার ধাপ এগিয়ে ৬৫-তে আশরাফুল, ১১ ধাপ এগিয়ে ৮৫-তে জহুরুল। পিছিয়েছেন বাকি সবাই—সাকিব আট ধাপ (৩৭), মুশফিক তিন ধাপ (৪০), নাসির চার ধাপ (৫০), শাহরিয়ার তিন ধাপ (৬৯) ও মাহমুদউল্লাহ চার ধাপ (৭৯)। দুই ইনিংসে ৪২ ও ৪৩ রান করে ২৫ ধাপ এগিয়ে গ্রায়েম ক্রেমার প্রথমবারের মতো ঢুকেছেন সেরা এক শতে (১০০)।দ্বিতীয় ইনিংসের ৪ উইকেটে বোলিং র্যাঙ্কিংয়েও বড়সড় লাফ দিয়েছেন ক্রেমার। ২১ ধাপ এগিয়ে তিনি এখন ৯২-এ। ১৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার-সেরা ৪৩ নম্বরে কাইল জার্ভিস, ৪২ ধাপ এগিয়ে ৮৭ নম্বরে শিঙ্গি মাসাকাদজা। হারারেতে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি রবিউল ইসলাম ২৪ এগিয়ে উঠে এসেছেন ৬৮ নম্বরে। ওয়েবসাইট।ব্যাটিংয়ের শীর্ষ তিনে যথারীতি আমলা-চন্দরপল-ডি ভিলিয়ার্স, বোলিংয়ে স্টেইন-ফিল্যান্ডার-হেরাথ।