ব্যবধান যখন আকাশ-পাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেট লিগে নিজেদের সবচেয়ে বড় জয়টা কাল তুলে নিয়েছে রাজশাহী বিভাগ। নিজেদের মাঠে চট্টগ্রাম বিভাগকে ইনিংস ও ২৪২ রানে হারিয়েছে রাজশাহী। জাতীয় লিগের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জয় এটি। সবচেয়ে বড় জয়টা ঢাকা বিভাগের। ২০১৪-১৫ মৌসুমে মিরপুরে বরিশাল বিভাগকে ইনিংস ও ৪১৩ রানে হারায় তারা। বরিশালকে প্রথম ইনিংসে ১৩৯ রানে অলআউট করার পর ঢাকা ৫ উইকেটে ৬৫১ রান তুলে ইনিংস ঘোষণা করে। এরপর বরিশাল দ্বিতীয় ইনিংসে অলআউট ৯৯ রানেই। রানের হিসাবে সবচেয়ে বড় জয়টা রাজশাহীর। ২০১৩-১৪ মৌসুমে চট্টগ্রামকে ৪০৩ রানে হারায় দলটি।

জাতীয়লিগেবড়জয়

ইনিংস ও ৪১৩ রান    ঢাকা বিভাগ-বরিশাল    মিরপুর        ২০১৪-১৫

ইনিংস ও ২৪২ রান    রাজশাহী-চট্টগ্রাম         রাজশাহী      ২০১৬-১৭

ইনিংস ও ২০৭ রান    রাজশাহী-বরিশাল       রাজশাহী      ২০০৬-০৭

ইনিংস ও ১৮৩ রান   খুলনা-রাজশাহী          মিরপুর        ২০১৪-১৫

ইনিংস ও ১৭৮ রান    খুলনা-সিলেট            বিকেএসপি    ২০১৪-১৫