প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই নিয়ে তিনবার! তিনবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০তে জয়ের স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা, তিনবারই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। অথচ ওয়ানডে ইতিহাসে ৫-০তে জয়ের প্রথম চারটি কৃতিত্বই ওয়েস্ট ইন্ডিজের! তবে ওই চারবারের পর প্রতিপক্ষকে আর হোয়াইটওয়াশ করতে পারেনি এক কালের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ, এই সুযোগে তাদের ছাড়িয়ে গেছে পাকিস্তান। ৫ ওয়ানডের সিরিজে সবচেয়ে বেশি ৫ বার প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের লজ্জায় ফেলার কৃতিত্ব এখন তাদেরই। ওয়েস্ট ইন্ডিজের মতো চারবার ৫-০তে জিতেছে শ্রীলঙ্কাও। আর তিনবার এই ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গী অস্ট্রেলিয়া। একবার করে এই কৃতিত্ব আছে ভারত, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের। এই জিম্বাবুয়েই আবার সবচেয়ে বেশি ৬ বার এর শিকার হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ পাঁচবার।