ব্যবসায়ী শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারাপোভা
শারাপোভা

সময় থাকতেই ভবিষ্যৎ করণীয় ঠিক করে নাও—দীক্ষাটা ভালোই রপ্ত করেছেন মারিয়া শারাপোভা। বয়স ২৬, আর কয় বছরই বা খেলবেন! ভবিষ্যতের ‘ঝানু ব্যবসায়ী’ হওয়ার পথটা তাই একটু একটু করে বাড়াচ্ছেন রুশ টেনিস তারকা। নিজের মিষ্টিজাত পণ্য ‘সুগারপোভা’ বাজারে এনেছেন আগেই। যুক্ত আছেন ফ্যাশন হাউসের সঙ্গে। রুশ সুন্দরী এবার যুক্ত হলেন একটা প্রসাধনী প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে। মোটা অঙ্কের বিনিয়োগ করে হয়ে গেলেন কোম্পানির মুখপাত্রও। প্রতিযোগিতায়-অনুশীলনে শারাপোভা নিজেও ব্যবহার করবেন ওই প্রসাধনী। সূর্যের আলো থেকে এই প্রসাধনী ত্বককে কতটা সুরক্ষা দেয়, শারাপোভা সেই বার্তা ছড়িয়ে দেবেন! ওয়েবসাইট।