ব্যবহারের আট মাস পর ভেন্যুর উদ্বোধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনের জন্য চলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ। স্টেডিয়ামপাড়ার অন্য তিনটি স্থাপনাও চলছে নতুন করে ঘষামাজা। নতুন সাজে সেজেছে পল্টন হ্যান্ডবল স্টেডিয়াম, মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের উডেনফ্লোর জিমনেসিয়াম। গত জানুয়ারিতে দক্ষিণ এশীয় (এসএ) গেমসের সময় নতুন করে নির্মিত এই স্থাপনাগুলো আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত দিন পর কেন এগুলো ঘটা করে উদ্বোধন করা হবে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে ক্রীড়ামহলে।পাশাপাশি উডেনফ্লোর জিমনেসিয়াম শেখ জামালের নামে এবং হ্যান্ডবল স্টেডিয়াম শেখ রাসেলের নামে নামকরণ হতে পারে বলে গুঞ্জন আছে। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শফিক আনোয়ার বললেন, ‘ এই গুঞ্জন ঠিক নয়। এমন কিছু হচ্ছে না।’