ব্যর্থ কিপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টের মতো ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা মহেন্দ্র সিং ধোনির ঠিক দুঃস্বপ্নের মতো কাটেনি। শেষ তিন ম্যাচে পেয়েছেন টানা ফিফটি। তবে উইকেটের পেছনে একটি ক্যাচও নিতে পারেননি ভারত অধিনায়ক, করতে পারেননি কোনো স্টাম্পিং! ধোনি অবশ্য বলতে পারেন, ক্যাচ না এলে ধরব কী করে! হাফ চান্স যেগুলো পেয়েছিলেন, সেগুলোও কাজে লাগাতে পারেননি। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে কোনো ডিসমিসাল করতে না পারার ব্যর্থতা আছে আর মাত্র দুজন উইকেটকিপারের। ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকায় এই অভিজ্ঞতা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ উইকেটকিপার রিডলি জ্যাকবসের। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে বুলাওয়েতে ৫ ম্যাচের সিরিজে কোনো ডিসমিসাল করতে পারেননি ব্রেন্ডন টেলর। চার ম্যাচের সিরিজে এই ব্যর্থতা আছে চারজনের। তাঁদের তিনজনই ভারতীয়—সৈয়দ কিরমানি, কিরণ মোরে ও নয়ন মঙ্গিয়া। বাকিজন নিউজিল্যান্ডের লি জারমন।