প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেষ্টা তাহলে কম করেনি রিয়াল মাদ্রিদ! শুধু অর্থের প্রলোভন নয়, নেইমারকে দলে টানতে গোপনে আরও অনেকভাবেই চেষ্টা করেছে তারা। স্প্যানিশ দৈনিক মার্কার কাছে তাদের গোপন সেই চেষ্টার কথাও ফাঁস করে দিলেন নেইমার। স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমারের দুই ব্রাজিলিয়ান সতীর্থ কাকা ও মার্সেলো মিলে নাকি তাঁকে রিয়ালে যোগ দেওয়ার জন্য অনেক বুঝিয়েছেন। সেই চেষ্টা যে জলে গেছে, সেটা তো এখন আর কারও অজানা নয়। জাতীয় দলের সতীর্থ কিংবা রোনালদোর মতো মহাতারকার অনুরোধ নয়, নেইমার শুনেছেন নিজের হূদয়ের কথা। ওয়েবসাইট।