ব্যর্থ তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম রাউন্ডে হেরেছেন দ্বিতীয় বাছাই ও অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লি না। ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে বিদায় শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের। উন্মুক্ত যুগে তৃতীয় রাউন্ডের আগেই দুই শীর্ষ বাছাইয়ের পতন এবারই প্রথম দেখল গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। অঘটনের এই ইতিহাসটাই আরেকটু সমৃদ্ধ হলো কাল। ক্রোয়েশিয়ার আইলা তোমলিয়ানোভিচের কাছে হেরে তৃতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বাজল তৃতীয় বাছাই আগ্নিয়েস্কা রাদভানস্কার। উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্লামে শেষ ষোলোতে এবারই যে প্রথম থাকছেন না মেয়েদের শীর্ষ তিনের কেউ।