ব্যর্থ পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ বিশ্বকাপ জয়ের স্মৃতিতে ধুলো জমেছে। তবে বিশ্বকাপ হকিতে এখনো পাকিস্তানই সবচেয়ে সফল দল। অথচ সর্বোচ্চ চারবার বিশ্বকাপজয়ী দলটিই সুযোগ পেল না আগামী বিশ্বকাপে! এশিয়া কাপের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হারটাই নিশ্চিত করেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে না পাকিস্তান। ১৯৭১ সালে শুরু হয়ে এখন পর্যন্ত ১২ বার হয়েছে হকি বিশ্বকাপ। পাকিস্তান ছাড়া প্রথম ১২টি টুর্নামেন্টেই খেলেছে আর মাত্র চারটি দল; ভারত, জার্মানি, হল্যান্ড ও স্পেন। জার্মানি, হল্যান্ড ও স্পেন নিশ্চিত করেছে ২০১৪ হল্যান্ড বিশ্বকাপও। ভারতের অংশগ্রহণও প্রায় নিশ্চিত। আজ এশিয়া কাপের ফাইনালে জিতলে তো কথাই নেই, হারলেও ওয়ার্ল্ড হকি লিগের পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপে যাবে একবারের চ্যাম্পিয়ন দলটি।