ব্যর্থ পেসার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার নামের ব্যাটিং কিংবদন্তিকে পাওয়ার জন্য ভারতবাসী কৃতজ্ঞতা জানাতে পারে ডেনিস লিলিকে! গোলমেলে লাগছে? চলুন ফিরে যাই ২৬ বছর আগে। ১৯৮৭ সালে চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনে ট্রায়াল দিতে এসেছিলেন দুই কিশোর। পেসার হিসেবে দুজনের কাউকেই মনে ধরেনি একাডেমির প্রধান কোচ ডেনিস লিলির। অস্ট্রেলিয়ান গ্রেট বাতিল করে দেন দুজনকেই। এরপর যা হলো, সেটা ইতিহাস। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে একসময় দুজনই ঢুকলেন জাতীয় দলে, এক দিনের ক্রিকেটে একসঙ্গে ভারতের ইনিংস শুরু করেছেন দীর্ঘদিন। বল হাতে নয়, ব্যাট হাতে! টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী গড়েছেন ইতিহাসের সেরা উদ্বোধনী জুটি। তবে বোলিং প্রতিভার প্রমাণও দুজন দিয়েছেন নানা সময়ে!