ব্যর্থ বেলজিয়াম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজটা সবচেয়ে সহজ ছিল মার্ক উইলমটসেরই। বেলজিয়াম কোচ একজন খেলোয়াড়কে বাদ দিলেই পেয়ে যেতেন ২৩ সদস্যের চূড়ান্ত দল। এক তৃতীয় গোলরক্ষক ছাড়া চূড়ান্ত তো পুরো দল! তার পরও ফিফার বেঁধে দেওয়া সময়ে দল দিতে পারলেন না উইলমটস। কোয়েন কাস্তিলস না স্যামি বোসুত, এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি কে যাচ্ছেন বিশ্বকাপে। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে করা জার্মান ক্লাব হফেনহেইমের গোলরক্ষক কাস্তিলসের জন্যই এ অপেক্ষা। অবশিষ্ট ২২ জনের নাম ঘোষণা হয়েছে ১০ দিন আগেই। এএফপি।