ব্যর্থ হয়েও সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিয়ারলি
ব্রিয়ারলি

অধিনায়ক হিসেবে প্রথম চেষ্টাতেই জিতলেন অ্যাশেজ। সেটাও ৩-০ ব্যবধানে। কিন্তু ব্যাট হাতে এবার অ্যালিস্টার কুক ছিলেন আগের অ্যাশেজের ছায়া। ২০১০-১১ অ্যাশেজে ১২৭.৬৬ গড়ে করেছিলেন ৭৬৬ রান। সেই কুক এবার দেশের মাটিতে ২৭৭ রান করেছেন ২৭.৭০ গড়ে! তবে কুক জানলে খানিকটা সান্ত্বনা পাবেন, ওপেনিংয়ে নেমে ৩০-এর কম ব্যাটিং গড় নিয়েও অ্যাশেজ জিতেছেন আরও দুই ইংলিশ অধিনায়ক। ১৯৫৪-৫৫ অ্যাশেজ জয়ে লেন হাটনের গড় ছিল ২৪.৪৪। মাইক ব্রিয়ারলি করেছেন আবার দুবার—১৯৭৭ অ্যাশেজে ২৭.৪৪ ও ১৯৭৮-৭৯ অ্যাশেজে ১৬.৭২। খুব ভালো ব্যাটসম্যান হয়েও ইংল্যান্ডের সর্বকালের সেরা অধিনায়কদের একজন, ব্রিয়ারলির ক্যারিয়ারের এই সত্যটাও ফুটিয়ে তুলছে এ দুটি অ্যাশেজ।