ব্যর্থতার ক্ষতি পুষিয়ে দেবেন ম্যাককালাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুটি বিশ্বকাপ কেটেছে ব্যর্থতায়। নিউজিল্যান্ড দল তো বটেই, চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম নিজেও। ১০ ইনিংস খেলে সংগ্রহ মাত্র ১৫২ রান। তবে এবার আগের দুটি বিশ্বকাপের ক্ষতি পুষিয়ে দেওয়ার অপেক্ষায় আছেন নিউজিল্যান্ডের এই মারকুটে ব্যাটসম্যান।আগের দুটি বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ একজন ক্রিকেটারের মুখে এতটা আত্মবিশ্বাসের কথা শুনলে প্রশ্ন তুলতে পারেন অনেকেই। তবে এবারেরটা একটু ভিন্ন বলেই ম্যাককালামের কণ্ঠে বাড়তি আত্মবিশ্বাস, ‘আগের দুটি আসরে যেখানে খেলেছি, সেখান থেকে বেশি কিছু করার সুযোগ ছিল না আমার। আর এ কারণেই টপ অর্ডারে খেলার সিদ্ধান্ত নিয়েছি আমি।’উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেললেই কেন জানি ভাগ্য সহায় হয় ম্যাককালামের। এ পর্যন্ত যতবার ম্যাচ সেরা হয়েছেন, ততবারই এই পজিশনে খেলেছেন তিনি! বিশ্বকাপে তাই অতীতের ক্ষতি পুষিয়ে দেওয়ার স্বপ্ন দেখতেই পারেন ম্যাককালাম।’ ক্রিকইনফো।