ব্যর্থতার তদন্তে অস্ট্রেলিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারদিকে মহাসাগরের অথই জলরাশি, জলের সঙ্গে অস্ট্রেলিয়ানদের গাঁটছড়া একদম বাল্যকাল থেকেই। অথচ এবারের অলিম্পিকে কী যেন হলো, যেন সাঁতারই ভুলে গেল তারা। ১০টা পদক জিতেছে বটে, কিন্তু এর মধ্যে সোনা মাত্র একটি। সেটাও মহিলাদের ৪–১০০ মিটার রিলেতে। ১৯৭৬-এর মন্ট্রিয়ল অলিম্পিকের পর এই প্রথম সাঁতারে কোনো ব্যক্তিগত সোনা জিততে পারল না অসিরা। আর ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকের পর এটাই সবচেয়ে শোচনীয় পারফরম্যান্স। সব সময় পুলে ছড়ি ঘোরানো অস্ট্রেলিয়ানদের এবার এমন লেজেগোবরে দশা কেন? সবার মনে যখন এই প্রশ্ন, তখন উত্তরটা খুঁজতে দেশটির সাঁতার ফেডারেশন একটি স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছে। রয়টার্স।