ব্যর্থতার মধ্যেও কিছু পেয়েছেন ভেট্টোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে তিন দেশে খেলা হবে, বিশ্বকাপের আগে সেই তিন দেশেই সিরিজ খেলার সুযোগ! সচরাচর এমন সুযোগ কোনো দলের মেলে না। কিন্তু শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড ফাইনালেই উঠতে পারল না, ‘হোয়াইটওয়াশ’ হলো বাংলাদেশ ও ভারতে। একেবারে লেজেগোবরে পাকিয়ে গেল বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি!সিরিজগুলো পুরোপুরিই বিফলে গেছে, মানতে নারাজ ড্যানিয়েল ভেট্টোরি। নিউজিল্যান্ড অধিনায়কের ধারণা, ওই তিনটি সিরিজের অভিজ্ঞতা বিশ্বকাপে ঠিকই কাজে লাগবে। এমনকি পাকিস্তানের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজ হারেও দেখছেন অনেক প্রাপ্তি, ‘গত বেশ কিছুদিন আমরা উপমহাদেশে খেলেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। এসব নিশ্চয়ই বিশ্বকাপে কাজে লাগবে। টানা তিন সিরিজের পরাজয়ে আমাদের মনোবল খানিকটা কমে গিয়েছিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজের দুটি জয়ে আত্মবিশ্বাস আবার ফিরে এসেছে।’বিশ্বকাপ দিয়েই অধিনায়কত্বকে বিদায় জানাবেন ভেট্টোরি। শেষ অভিযানের সাফল্যে বাঁহাতি স্পিনারকে সাহস জোগাচ্ছে ড্রেসিংরুমে জন রাইটের উপস্থিতিও, ‘জন আমাদের জন্য বড় এক সম্পদ। উপমহাদেশের কন্ডিশন, দর্শক সম্পর্কে তাঁর ধারণা ও অভিজ্ঞতা বিশাল। জন আমাদের তাই অনেক সাহায্য করতে পারবেন।’ ওয়েবসাইট।