ব্যর্থতার শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপে সবার নিচে থেকে নাইজেরিয়ার বিশ্বকাপ থেকে বিদায় মেনে নিতে পারেনি সে দেশের প্রেসিডেন্ট গুডলক জোনাথন। দুই বছরের জন্য নাইজেরিয়াকে তিনি আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ করে বসেছেন! বিশ্বকাপ দলের জন্য বরাদ্দ করা অর্থ কীভাবে খরচ করা হয়েছে, সেটি অডিট করারও নির্দেশ দিয়েছেন ক্ষুব্ধ প্রেসিডেন্ট। ক্যাবিনেট সভা শেষে এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন তথ্যটা। সিদ্ধান্তের পক্ষে যুক্তি ব্যাখ্যা করে ফিফাকে চিঠিও নাকি লেখা হবে। এএফপি।