ব্যর্থনিলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইংলিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সি’, আর সেটারই কিনা ক্রেতা পাওয়া গেল না নিলামে! জার্সিটি জিওফ হার্স্টের। ইংলিশ স্ট্রাইকার এই জার্সি পরেই ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন। সে সময়ের পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে একমাত্র বিশ্বকাপটি জিতেছিল ইংল্যান্ড। সেই জার্সিটিই কাল লন্ডনের সদ্বিতে নিলামে তোলা হয়। নিলামকারীরা আশা করেছিলেন, তিন লাখ থেকে পাঁচ লাখ পাউন্ডে বিকোবে সেটি। নিলামের আগে অনেক হইচই হলেও শেষ পর্যন্ত এটির দাম তিন লাখ পাউন্ডও ওঠেনি। তাই অবিক্রীতই থেকে যায় জার্সিটি। ২০০০ সালে প্রথমবার নিলামে তোলার পর প্রায় ৯২ হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল জার্সিটি। পরে অজ্ঞাত মূল্যে সেটি কিনে নেন অ্যান্ড্রু লেসলাউ নামের এক ভদ্রলোক। পরে তিনি জার্সিটির বিমা করেন ১০ লাখ পাউন্ডের। এএফপি।