ব্যাংকক যেতে পারে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যোগটা কয়েক দিন আগেই নেওয়া হয়েছিল। পরশু ফেডারেশন কাপ ঘরে তোলার পর সেটি আরও গতি পেল। আগামী ২০ নভেম্বর নাগাদ তিনটি অনুশীলন ম্যাচ খেলতে ১০ দিনের জন্য ব্যাংকক যেতে পারে আবাহনী।আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি টিম ম্যানেজমেন্টকে প্রস্তাব দেন যে, তাঁর দেশে গিয়ে আবাহনী কয়েকটা অনুশীলন ম্যাচ খেললে দলের জন্য খুবই ভালো হবে।কিন্তু ইরান না গিয়ে ব্যাংকক কেন? আবাহনীর অন্যতম পরিচালক কাজী নাবিল আহমেদ জানাচ্ছেন, ‘ইরানে যাওয়ার খরচ বেশি। তা ছাড়া কার সঙ্গে কোথায় খেলব, এই ব্যাপারগুলো আমরা জানি না। তুলনায় ব্যাংকক অনেক বেশি পরিচিত আমাদের কাছে। তাই ব্যাংককেই দল পাঠাতে চাই। ব্যাংকক থেকে সাড়াও পাওয়া গেছে।’ফেডারেশন কাপের ফাইনালের আগের দিন আকাশি-নীলের এক খেলোয়াড় জানান, ইরানি কোচ তাঁদের বলেছেন ফাইনালের পর তিনি চলে যাবেন বলেছেন। না-ও ফিরতে পারেন বলেছেন! এ ব্যাপারে ক্লাব কর্মকর্তারা অবশ্য কিছু জানতেন না। তবে কাল সকালে ছুটিতে দেশে যাওয়ার আগে আলী আকবর খেলোয়াড়দের বলে গেছেন, ২০ নভেম্বর ফিরবেন। খেলোয়াড়দের মধ্যে তাই স্বস্তি ফিরেছে।আবাহনীর অনুশীলন শুরু হচ্ছে ৪ নভেম্বর। ছুটি কাটাতে পরশু রাতেই বেশির ভাগ খেলোয়াড় ঢাকা ছেড়েছেন। হোটেলের আবাসিক ক্যাম্প ছেড়েছেন শেখ জামালের খেলোয়াড়েরাও।