ব্যাংককে বিধ্বস্ত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ড এশিয়ার মাঝারি-মানের একটি দল। তারপরেও তাদের অবস্থান বাংলাদেশের অনেক ওপরে। উনিশ বছর পর থাইল্যান্ডের সঙ্গে মোকাবিলায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল বুঝতে পারল এশীয় ফুটবলের সামগ্রিক মানের বিচারে নিজেদের অবস্থানটা কোথায়। আজ শনিবার ব্যাংককে অনুষ্ঠিত প্রীতিম্যাচে থাইল্যান্ড ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে।ম্যাচের শুরুতেই গোল খেয়ে পিছিয়ে যায় বাংলাদেশ। চার মিনিটের মাথায় ফিচিতপোং চোইচু গোল করে এগিয়ে দেন থাইল্যান্ডকে। গুছিয়ে ওঠার আগেই গোল খেয়ে হতবুদ্ধি বাংলাদেশের জালে ২০ মিনিটের মধ্যে আরও দুইবার বল পাঠান থিরাসাল দাঙদা। এই থিরাসাল দাঙদাই ম্যাচের ৫১ মিনিটে নিজের হ্যাটট্রিকটি পূরণ করেন। ৭৩ মিনিটে নাফাত থামরোংসুপাকান থাইল্যান্ডকে উপহার দেন পঞ্চম গোলটি। আগামী ২০ নভেম্বর কুয়ালালামপুরে আরও একটি প্রীতিম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সূত্র: বার্তাসংস্থা।