প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে সোনালী ব্যাংক। কিন্তু ওসব ম্যাচের প্রতিপক্ষও আবাহনী, মোহামেডান ও ঊষার মতো বড় দল ছিল না। গতকালই আসল পরীক্ষার মুখে পড়তে হলো তাদের এবং সেই পরীক্ষায় তারা ব্যর্থ। লিগের তিন বড় দলের একটি মোহামেডানের কাছে হেরেছে ৭-০ গোলে। মোহামেডানের ইশতিয়াক ৩টি, চয়ন ২টি, তারেক ও নান্নু ১টি করে গোল করেছেন। অন্য ম্যাচে মেরিনার্স ২-১ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে। মেরিনার্সের মোস্তাফিজুর ও আল মাসুম গোল দুটি করেছেন। একটি গোল শোধ করেছেন এনামুল।