ব্যাংক-মেরিনার্সের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার হকি লিগে কাল জিতেছে সোনালী ব্যাংক ও মেরিনার্স। মওলানা ভাসানী স্টেডিয়ামে সোনালী ব্যাংক ২-১ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিংকে। সোনালী ব্যাংকের এহসান উল্লাহ ও প্রসেনজিৎ গোল দুটি করেছেন। আজাদের গোলদাতা রোহান সাব্বির। ৯ ম্যাচে সোনালী ব্যাংকের সংগ্রহ ১০ পয়েন্ট। আজাদের পয়েন্ট ৪।
দিনের অন্য ম্যাচে মেরিনার্স ৬-২ গোলে হারিয়েছে ওয়ান্ডারার্সকে। মেরিনার্সের শরীফ, চয়ন, আশরাফুল, শফিউল, রাব্বি ও মহসিন ১টি করে গোল করেছেন। ওয়ান্ডারার্সের প্রিন্স ও খলিলুর করেছেন দুটি গোল। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে উঠে এসেছে মেরিনার্স। সমান ম্যাচে ওয়ান্ডারার্সের ১৪ পয়েন্ট।
আজকের খেলা: মোহামেডান-ওয়ারী, বাংলাদেশ স্পোর্টিং-রেলওয়ে (বেলা ২টা ও বিকেল ৪টা, হকি স্টেডিয়াম)।