ব্যাখারের পছন্দ ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে অবসর নিয়ে ফেলেছেন গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকাকে তাই নতুন কাউকে দিতে হবে টেস্ট অধিনায়কত্ব। কে হবেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক? দেশটির সাবেক অধিনায়ক আলী ব্যাখারের পছন্দ ডি ভিলিয়ার্স। ওয়ানডে অধিনায়ক ডি ভিলিয়ার্স, টি-টোয়েন্টি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস, অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা, অলরাউন্ডার জেপি ডুমিনি—স্মিথের সম্ভাব্য উত্তরসূরির তালিকায় ঘুরে ফিরছে অনেক নামই। কিন্তু ব্যাখার বলছেন, ওয়ানডে অধিনায়ক ডি ভিলিয়ার্সকেই টেস্টের দায়িত্ব দেওয়া উচিত। জানালেন, তিনি হলে চোখ বন্ধ করেই ডি ভিলিয়ার্স অধিনায়ক আর ডু প্লেসিসকে সহ-অধিনায়ক করতেন। ওয়েবসাইট।