ব্যাগি পিঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সময় তো ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ পরেই টেস্ট খেলে অস্ট্রেলিয়ানরা। আগামীকাল থেকে শুরু সিডনি টেস্টে বিখ্যাত ব্যাগি গ্রিন নয়, ক্লার্কদের মাথায় থাকবে ব্যাগি পিঙ্ক ক্যাপ! ঐতিহ্য ভেঙে হঠাৎ করেই ব্যাগি পিঙ্ক ক্যাপ কেন? উদ্দেশ্য মহৎ। স্তন ক্যানসারের চিকিৎসাকে সমর্থন এবং সাহায্য করতে। ছয় বছর ধরেই অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশন স্তন ক্যানসার সারিয়ে তুলতে সাহায্য করে আসছে। সাহায্য পেয়েছে ২৫ হাজার পরিবার। ক্রিকেট অস্ট্রেলিয়াও যুক্ত এই সামাজিক সেবামূলক কর্মসূচিতে। অ্যাশেজের শেষ টেস্টটার নাম তাই সিডনি পিঙ্ক টেস্ট। ওয়েবসাইট।