ব্যাট করছিল কিউইরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে সিরিজে ছিলেন চূড়ান্ত ব্যর্থ। তার পরও যে টেস্ট একাদশে সুযোগ পেলেন ড্যানিয়েল ফ্লিন, সেটা যথেষ্টই অবাক করার মতো। সেই ফ্লিনই দলকে ভালো একটা শুরু এনে দিয়েছেন মার্টিন গাপটিলের সঙ্গে। উদ্বোধনী জুটিতে এসেছে ৯৭ রান। ফ্লিন ৪৫ রান করে আউট হলেও ৭৩ রানে ব্যাট করছিলেন গাপটিল। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। চা-বিরতি পর্যন্ত ৫৯ ওভারে ২ উইকেটে রান ছিল ১৫৯। গাপটিলের সঙ্গে ব্যাট করছিলেন অধিনায়ক রস টেলর (৬*)। আউট হওয়া আরেক ব্যাটসম্যান ব্রেন্ডান ম্যাককালাম করেছেন ২৫ রান।নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্যাপ পেয়েছেন নিল ওয়াগনার। দেড় বছর পর টেস্ট খেলতে নেমেছেন ক্রিস গেইল। ওয়েবসাইট।