প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম টেস্টে প্রথম তিন দিন পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত নাটকীয় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ নিশ্চিত করার আশায় কাল পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করছে মাইকেল ক্লার্কের দল। শুরুটা ভালোই হয়েছে। ডেভিড ওয়ার্নার আর এড কাওয়ান উদ্বোধনী জুটিতেই করেন ৫৩ রান। কিন্তু দুই ওপেনারকেই ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ানদের একটু অস্বস্তিতে ফেলে দিয়েছেন শেন সিলিংফোর্ড ও কেমার রোচ। চা বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ১৩২ রান করেছে ৩ উইকেট। ওয়ানডের মেজাজে ব্যাট করতে থাকা ওয়ার্নারকে (২৯) অধিনায়ক ড্যারেন স্যামির ক্যাচ বানিয়ে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভাঙেন সিলিংফোর্ড। পরে কাওয়ানকে (২৮) ফেরানোর পর পন্টিংকেও (৭) আউট করেছেন রোচ। শেন ওয়াটসন ৪৪ ও মাইকেল ক্লার্ক ২১ রানে ব্যাট করছিলেন। ওয়েবসাইট।