রবি রামপল প্রথম দুই টেস্ট দেখেছিলেন ড্রেসিংরুমে বসে। ডমিনিকার তৃতীয় ও শেষ টেস্টেই প্রথম সুযোগ পেলেন একাদশে। মাঠে নেমেই নিজেকে চিনিয়েছেন রবি রামপল। ম্যাচের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই এলবিডব্লু করে দিলেন অস্ট্রেলিয়ার এড কাওয়ানকে। তবে ওই একটি উইকেট হারিয়েই মধ্যাহ্ন বিরতির আগে ৬৯ রান করে টস জিতে ব্যাটিং বেছে নেওয়া অস্ট্রেলিয়া। প্রথম দিনের দ্বিতীয় সেশনে এই রিপোর্ট লেখা পর্যন্ত আরও দুটি উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে অস্ট্রেলিয়া। আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার (৫০) ও শেন ওয়াটসন (৪১)। শিলিংফোর্ড ও স্যামি নিয়েছেন উইকেট দুটি। রিকি পন্টিং ১৯ এবং মাইকেল ক্লার্ক ১৩ রানে ব্যাট করছিলেন।ডমিনিকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দলে একটিই পরিবর্তন। ফিদেল এডওয়ার্ডসের জায়গায় এসেছেন রামপল। অস্ট্রেলিয়া দলে পরিবর্তন দুটি। মাইকেল বিয়ারের জায়গায় খেলছেন ফাস্ট বোলার মিচেল স্টার্ক। আর চোট পাওয়া জেমস প্যাটিনসনের বদলে প্রথম টেস্টের ম্যাচসেরা রায়ান হ্যারিস। ওয়েবসাইট।