ব্যাট হাতেও উজ্জ্বল শাহাদাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলারদের সাফল্যের পর ব্যাটসম্যানরাও উজ্জ্বল। আর শাহাদাত হোসেন উজ্জ্বল বোলিং-ব্যাটিং দুটোতেই। আগের দিন বল হাতে ২ উইকেট নেওয়ার পর কাল বাংলাদেশ ‘এ’ দলের ৩১৪ রানের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭৬ রান করে অপরাজিত তিনি! বেঙ্গালুরুর শাফি দারাশাহ ক্রিকেট টুর্নামেন্টে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে প্রথম ইনিংসে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ ‘এ’। ১০২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে আলুরের কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে শুরুটা ভালো হয়নি শাহরিয়ার নাফীসের দলের। ২০৬ রানে ষষ্ঠ উইকেটের পতনের পর মমিনুল হক (৬৬) ও শাহাদাত জুটির অষ্টম উইকেটে করা ৭০ রানই তিন শর ওপরে নেয় বাংলাদেশ ‘এ’ দলকে। মমিনুল এর আগে ৫২ রানের দুটি জুটি গড়েছেন ষষ্ঠ উইকেটে মিঠুন (২৯) ও সপ্তম উইকেটে ডলারের (৩১) সঙ্গে। অপরাজিত ৭৬ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি ছাড়াও ছক্কা মেরেছেন ৪টি। বরোদার অফ স্পিনার উৎকর্ষ প্যাটেল ৮৮ রানে নিয়েছেন ৩ উইকেট।সংক্ষিপ্ত স্কোর: বরোদা ১ম ইনিংস: ২০২। বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৮৬ ওভারে ৩১৪ (ইমরুল ১০, শাহরিয়ার ২২, রকিবুল ৩০, নাঈম ২৩, মমিনুল ৬৬, ফরহাদ হোসেন ৩, মিঠুন ২৯, ডলার ৩১, শাহাদাত ৭৬*, এনামুল ০, রবিউল ৩। ফিরদাউস ৩/৮৩, উৎকর্ষ ৩/৮৮)।