ব্যাটসম্যান-অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক হিসেবে যেমন, তেমনি ব্যাট হাতেও দারুণ সময় কাটাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে শুধু সিরিজ-সেরাই হননি, ঢুকে গেছেন রেকর্ড বুকেও। সিরিজে স্ট্রাউসের ৩১৭ রান ৫ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে কোনো ইংল্যান্ড অধিনায়কের সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ ২৭৪ রান ছিল পল কলিংউডের, তবে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সেই সিরিজটি ছিল সাত ম্যাচের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড অধিনায়কের আগের সর্বোচ্চ রান ছিল ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাইকেল আথারটনের ২৪৩। সব দেশ মিলিয়ে অধিনায়ক হিসেবে দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার কেপলার ওয়েসেলসের। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে ৭ ম্যাচে করেছিলেন ৩৪২ রান। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি রান করা অধিনায়ক ইনজামাম-উল হক। ভারতের বিপক্ষে ২০০৪ সালে সেই সময়ের পাকিস্তান অধিনায়ক করেছিলেন ৩৪০ রান।