ব্যাটসম্যানদের দুষছেন স্ট্রাউস
অ্যাডিলেড ওভালে ইনিংস ব্যবধানে জয়ের পর অ্যাশেজ জয়ের স্বপ্নে বিভোর ছিল ইংল্যান্ড। কিন্তু সেই স্বপ্ন এখন অনেকটাই ম্লান। পার্থ টেস্টে ২৬৭ রানের জয় তুলে নিয়ে সিরিজে সমতা এনেছে অস্ট্রেলিয়া। আর তৃতীয় টেস্টে নিজেদের এই হারের জন্য ব্যাটসম্যানদের দায়ী করেছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।দলের হার বিশ্লেষণ করতে গিয়ে ম্যাচ শেষে স্ট্রাউস বলেন, ‘অসি বোলাররা যেভাবে বোলিং করেছে, তাতে ম্যাচ জয়ের কৃতিত্ব অস্ট্রেলিয়াকেই দিতে হবে। একই সঙ্গে আমাদের ব্যাটিং লাইনআপটা অত্যন্ত দুর্বল ছিল। ব্যাটসম্যানদের পারফরম্যান্সে আমরা হতাশ। এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আমাদের।’পার্থে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের পারফরম্যান্সের চিত্রটা এবার দেখুন। প্রথম ইনিংসে অলআউট ১৮৭ রানে। দ্বিতীয় ইনিংসে আরও কম, ১২৩! দুই ইনিংস মিলিয়ে ব্যাটসম্যানদের সংগ্রহ ৩১০ রান। অথচ অ্যাডিলেডে এক ইনিংসেই ৫ উইকেটে ৬২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল তারা। দুই টেস্টের তুলনা করলে ইংলিশ ব্যাটসম্যানদের পারফরম্যান্স একেবারে আকাশ আর পাতাল। রয়টার্স।