ব্যাটসম্যানদের ব্যর্থতা, বোলারদের সফলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৮৮ রানে অলআউট। তবে ব্যাটসম্যানদের এই ব্যর্থতা পুষিয়ে দিচ্ছেন বোলাররা। প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ে একাদশের সংগ্রহ ৪২ রান। এরই মধ্যে স্বাগতিকদের চারজন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন বাংলাদেশি বোলাররা। শফিউল ইসলাম দুটি ও রবিউল ইসলাম একটি উইকেট শিকার করেন।৮ রানে প্রথম উইকেটের পতন। আর দলীয় ৩১ রানে পঞ্চম উইকেটের পতন বাংলাদেশের! এরপর প্রতিপক্ষ বোলারদের সামনে বাধা হয়ে দাঁড়ান মুশফিকুর রহিম। তবে মুশফিকের ৬৪ রানের পরও মাত্র ১৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। আজ থেকে শুরু হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে বাংলাদেশি ব্যাটসম্যানদের এমন বাজে পারফরম্যান্স—যেন নিজেদের ‘সম্ভাবনার’ জানান দিলেন সাকিব আল হাসানরা!বাংলাদেশের উইকেট ‘বিসর্জনের’ খেলার শুরুটা করেছিলেন ইমরুল কায়েস। এরপর যেন বিসর্জনের সেই ধারাবাহিকতাই রক্ষা করে গেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল ও অধিনায়ক সাকিব আল হাসান প্রত্যেকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।