ব্যাটিং কোচ হতে রাজি জহির আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাভেদ মিয়াঁদাদ থাকলেন না তো কী হয়েছে, জহির আব্বাস আছেন না! ব্যাটিং কোচ হিসেবে বড়ে মিয়াঁকে রাজি করাতে পারেনি পাকিস্তান। ওয়াকার ইউনুসের অধীনে থেকে নাকি কাজ করতে রাজি নন মিয়াঁদাদ। পাকিস্তানেরই সর্বকালের অন্যতম আরেক সেরা জহির আব্বাস বলছেন, ব্যাটিং কোচ হিসেবে কাজ করতে তিনি রাজি আছেন।এ ব্যাপারে বোর্ডের কাছ থেকে কোনো প্রস্তাব পাননি। ‘এটা নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর’—বলেছেন ৭৮ টেস্টে ১২টি সেঞ্চুরি আর ২০ ফিফটিসহ ৫০৬২ রান করা আব্বাস।বর্তমান কোচিং স্টাফদের মধ্যে ওয়াকারও একজন বোলার ছিলেন। তাঁর সহকারী আকিব জাভেদও তা-ই। জহির আব্বাসের প্রশ্ন, ‘শুধু কি বোলারদেরই কোচের প্রয়োজন। ফিল্ডিং কোচ লাগবে না? ব্যাটিং কোচের দরকার নেই? যেসব জায়গায় আমরা ভালো নই, সেসব ক্ষেত্রে কোচ কি নিয়োগ দেওয়া হবে না? বোলিংয়ে তো আমরা অনেক বছর ধরেই ভালো করছি। সেরা সেরা সব বোলারও জন্ম দিয়েছি। কিন্তু সে মাপের ব্যাটসম্যান কিন্তু উঠে আসছে না। হাতেগোনা কয়েকজন মাত্র ভালো ব্যাটসম্যান আছে’—ব্যাটিংটাকে পাকিস্তান হালকা চোখেই দেখে কি না, এমন একটা প্রশ্নই তুলে দিলেন ৬৩ বছর বয়সী। ওয়েবসাইট।