ব্যাটিং গড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচে ১২১৩ রান। নিজেদের ৭৭ ম্যাচের টেস্ট ইতিহাসে অন্যতম সেরা সিরিজটাই খেলল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এর চেয়ে বেশি রান করেছে মাত্র দুবার। ২০০৯-১০ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৩১ ও ঠিক আগের সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৯৭ রান। এক সিরিজে সর্বোচ্চ ১৪৫৪ রান পাকিস্তানের বিপক্ষে (২০০৩ সালের ওই সিরিজ ছিল তিন ম্যাচের)। মোট রানের দিক দিয়ে চতুর্থ, কিন্তু উইকেটপ্রতি রানের হিসাবে বাংলাদেশ সেরা সিরিজ কাটাল শ্রীলঙ্কাতেই। চার ইনিংসে বাংলাদেশ উইকেট হারিয়েছে ৩১টি। উইকেটপিছু রান ৩৯.১২। ৩৪.৯৪ গড় নিয়ে এত দিন সবার ওপরে ছিল ২০০৫ সালের জিম্বাবুয়ে সিরিজটা। দেশের মাটির ওই সিরিজেই প্রথম টেস্ট ম্যাচ জেতে বাংলাদেশ।